বুধবার ৪ নভেম্বর ২০২৬

এএসআই মোল্লা খুনে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত: পুলিশ

আইজিপিদায়িত্বরত অবস্থায় ছুরিকাঘাতে পুলিশের এএসআই ইব্রাহীম মোল্লা নিহত হওয়ার ঘটনার সঙ্গে স্বাধীনতাবিরোধী সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ঘটনার সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তির যোগসূত্র রয়েছে- প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে।

শুক্রবার দুপুরে নিহত পুলিশ কর্মকর্তার জানাজায় অংশ নেয়ার পর সাংবাদিকদের একথা জানান । এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তিন জনকে আটক করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক দ্রব্য। তবে ঘটনার মূল হোতাকে এখনো আটক করা যায়নি।

ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় মসজিদে নিহত পুলিশর এএসআই ইব্রাহীমের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন সহকর্মীরা।

জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার রাতে দায়িত্বপালন করার সময় দারুস সালাম থানার এএসআই ইব্রাহীম মোল্লাকে ছুরিকাঘাত করা হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন