হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক হারপিত সিং (২৯) ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৭৪৫ ফ্লাইটে শুক্রবার রাত সোয়া ১১টায় বিমানবন্দরে পৌঁছান।
কাস্টমসের সহকারী কমিশনার শাহিদুজ্জামান সরকার জানান, হারপিতের জুতার ভেতর থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লাখ টাকা।


