বুধবার ৪ নভেম্বর ২০২৬

হোসেনি দালান এলাকায় ছিল ৩২টি সিসি ক্যামেরা

Hosni-Dalanনিরাপত্তার জন্য হোসেনি দালান ও এর আশপাশে ৩২টি সিটি ক্যামেরা বসানো ছিল। যেসব স্থানে তিনটি বোমা হামলা হয়েছে, এসব স্থান সিসি ক্যামেরার আওতাভুক্ত। এ জন্য ক্যামেরাগুলোর ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার পুলিশ সূত্রে এ কথা জানা যায়।

দালানজুড়ে থাকা ক্যামেরাগুলোর মধ্যে ১৬টি হোসেনি দালান কর্তৃপক্ষের। তাজিয়া মিছিল ও আশুরার অনুষ্ঠানের নিরাপত্তার জন্য পুলিশ অন্য ১৬টি ক্যামেরা বসিয়েছে। সূত্র জানায়, প্রধান ফটক দিয়ে হোসেনি দালানে প্রবেশের পর প্রথম কক্ষটিতে পুলিশ সিটি ক্যামেরার তথ্য পর্যবেক্ষণের জন্য কেন্দ্র স্থাপন করে। বিস্ফোরণে ওই কক্ষের একটি কাচ ফুটো হয়ে যায়।

ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সন্দেহভাজনদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। তবে তাজিয়া মিছিলের প্রস্তুতিতে আসা ব্যক্তিদের প্রায় সবাই কালো কাপড় পরে ছিলেন। সেখানে ভিড়ও ছিল। একটুও ফাঁকা জায়গা ছিল না। এ জন্য হামলাকারীকে শনাক্ত করতে সময় লাগতে পারে বলে পুলিশ মনে করছে।

আরও পড়ুন