বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

অস্ত্র ও সরঞ্জামসহ নোয়াখালীতে যুবক গ্রেপ্তার

Laxmipur-arrestঅস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নোয়াখালীর সোনাইমুড়ী থেকে জাকির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে হাসানপুরের দুর্গা পাটওয়ারীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার হাসানপুর গ্রামের রফিক উল্ল্যা মিস্ত্রির ছেলে।

লক্ষ্মীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ জানান, জাকির দীর্ঘদিন ধরে অবৈধভাবে অস্ত্র তৈরি করে সেগুলো বিক্রি করে আসছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাঁচটি এলজি, একটি পিস্তল, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জাকিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে বলে জানান সোনাইমুড়ী থানার ওসি।

আরও পড়ুন