বুধবার ৪ নভেম্বর ২০২৬

লিবিয়ায় বিক্ষোভরত মানুষের ওপর মর্টার হামলা, নিহত ৯

image_282789.1445678776লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে বিক্ষোভরত হাজারো মানুষের সমাবেশে মর্টার হামলা করা হয়েছে। ইসলামপন্থীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে শুক্রবার নিক্ষেপ করা এই মর্টারের গোলায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্ততপক্ষে ৩৫ জন।

পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিস জানিয়েছে, জাতিসংঘ সমর্থিত একটি শান্তি পরিকল্পনার বিরোধী হাজারো মানুষ বেনগাজির কেন্দ্রস্থলে বিক্ষোভ প্রদর্শন করছিল। এমন সময় ইসলামপন্থীদের নিয়ন্ত্রিত একটি এলাকা থেকে বিক্ষোভরতদের লক্ষ করে কয়েকটি মর্টারের গোলা নিক্ষেপ করা হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

ওই মুখপাত্র আরো জানান, শান্তি পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিকভাবে বিভক্ত লিবিয়ায় একটি নতুন ঐক্য সরকার গঠন করার কথা রয়েছে। প্রস্তাবিত ঐক্য সরকারবিরোধীরা বিক্ষোভ করার সময় এই হামলার শিকার হয়। জাতিসংঘের মধ্যস্থতায় ত্রিপলির ইসলামপন্থী পার্লামেন্টের সঙ্গে পূর্বাঞ্চলভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশাসনের প্রায় বছরব্যাপী আলোচনার পর শান্তি পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।

জানা গেছে, শান্তি পরিকল্পনাটি গ্রহণ করার প্রশ্নে উভয় অংশের পার্লামেন্টে ভোটগ্রহণ করার কথা রয়েছে। তবে দেশটির অনেক পার্লামেন্ট সদস্যই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন