প্রায় ৬৫ লাখ টাকার ১ কেজি ২১০ গ্রাম ওজনের স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হরপ্রিত সিং (২৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার জানান, শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে আটক ওই ভারতীয় নাগরিক থাই এয়ারওয়েজের একটি প্লেনে (পিজি-৭৪৫) শাহজালালে অবতরণ করেন। নামার সঙ্গে সঙ্গে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় প্রিভেনটিভ টিম তল্লাশি চালায়। এ সময় তার জুতার ভেতর থেকে ১ কেজি ২১০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শহীদুজ্জামান।


