বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের সঙ্গে ফরিদপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

bondukjuddhoফরিদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী হাবিব (৩২) নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট জোড়া ব্রিজের নিচে বন্দুকযুদ্ধের এ ঘটনায় আহত হয়েছেন অভিযানে থাকা সৈকত নামে গোয়েন্দা পুলিশের এক সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ২টি চাপাতি ও ১টি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

নিহত হাবিব ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকার বাসিন্দা। সে এই এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছোট ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, হাবিব ও তার লোকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন- এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ডিবি পুলিশের একটি দল তাকে আটক করতে ওই স্থানে গেলে পুলিশের ওপর হামলা চালায় হাবির ও তার সহযোগীরা। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৈকত হোসেন নামে ডিবি পুলিশের এক সদস্য গুরুতর আহত হন। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত হাবিব ডাকাতি, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজিসহ ৯টি মামলার এজাহারভুক্ত আসামি। এর মধ্যে ৪টি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। বাকিগুলো তদন্তাধীন। আহত ডিবি পুলিশ সদস্য সৈকত ফরিদপুর আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।

আরও পড়ুন