বুধবার ৪ নভেম্বর ২০২৬

হামলার দায় স্বীকার যে ওয়েবসাইট থেকে করা হচ্ছে

Shiah-Bombহোসেনি দালানে আশুরা পালনের প্রস্তুতির সময় শুক্রবার রাতে যে হামলার ঘটনা ঘটেছে তাঁর দায়িত্ব স্বীকার করেছে ইসলামি স্টেট, যা একটি বাংলায় লেখা ব্লগস্পটে প্রকাশিত হয়েছে। http://attamkin.blogspot.com নামের এই ওয়েবসাইটে লেখা হয়েছে ‘বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মুশরিক শিয়া রাফিদাদের মন্দিরের সামনে শিয়াদের সমাবেশে খিলাফাহ’র সৈনিকগণের কয়েকটি আই.ই.ডি হামলা। হতাহতের সংখ্যা একশ এর কাছাকাছি।’

ওয়েবসাইটে একটি ছবি পোস্ট করা হয়েছে। যাতে লেখা রয়েছে, আল্লাহর অনুগ্রহে ঢাকা শহরে শিয়া রাফিদা মুশরিকদের এক শিরকি সমাবেশে খিলাফাহ’র সৈনিকগণ এক বরকতময় হামলা চালান। এসময় তারা একাধিক আইইডি বিস্ফোরণ ঘটালে প্রায় একশত মুশরিক শিয়া রাফিদা হতাহত হয়, ওয়া লিল্লাহিল হামদ।’

এছাড়াও এই ওয়েবসাইটে বিদেশি হত্যার দায় স্বীকারোক্তিও রয়েছে। হোসেনি দালানের ওই হামলায় একজন নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছেন।

আরও পড়ুন