নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘর থেকে ধরে নিয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে এক লম্পট। শনিবার বিকালে ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ধর্ষিতার বাবা অটোরিকশাচালক ও মা গামের্ন্টকর্মী। শনিবার বিকালে বাবা-মা কাজে থাকায় ওই ছাত্রী ঘরে ঘুমিয়েছিল। এ সময় বাড়িওয়ালার ভাই মজিবুর, ভাড়াটিয়া রিয়াজ, মাসুম, সোহেল ও শুভ ওই ছাত্রীকে ঘুম থেকে উঠিয়ে পাশের একটি ঘরে ধরে নিয়ে যায়। পরে চারজন তার হাত পা ও মুখ চেপে ধরে এবং শুভ ধর্ষণ করে। এ সময় ওই শিশুর কান্নার শব্দ শুনে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠায়।
পরে স্থানীয় লোকজন ধাওয়া করে সোহেল নামে একজনকে আটক করে পুলিশে দেয়। ওই ছাত্রী শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


