বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় নিহত ১

Sintaikariরাজধানীর কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে ভোর সাড়ে ৫টার দিকে ছিনতাইকারীর গাড়ি চাপায় আহত হন এক ব্যক্তি। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত অনন্ত বিশ্বাস (২৮) পেশায় রিকশাচালক। তিনি গাইবান্ধার সদর উপজেলার অনীলচন্দ্র বিশ্বাসের ছেলে।

অনন্তের স্ত্রীর নাম কাকলী বিশ্বাস জানান, তারা মিরপুরের শেওড়াপাড়ায় থাকেন। ভোরে গাইবান্ধার বাস থেকে কুড়িল বিশ্বরোডে নামেন। ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি প্রাইভেট কারে থাকা ছিনতাইকারী তার গলা থেকে চেইন ছিনিয়ে নেয়। এ সময় অনন্ত এগিয়ে আসলে ছিনতাইকারীরা লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে প্রাইভেট কার চাপা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অনন্ত বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন কাকলী। সেখানে সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন