বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে শ্রীলংকার নাগরিকের লাশ উদ্ধার

Lash1435919249রাজধানীতে পিয়াল সান (৩৫) নাসে শ্রীলংকার এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভাটারা থানা পুলিশ এ্যাপোলো হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিদেশী এ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে ভাটারা থানার এসআই মিজানুর রহমান জানান, রোববার সকালে বুকে ব্যথা অনুভব করায় পিয়ালকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্ত করা হয়। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আরও পড়ুন