দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিনের ছুটির পর সোমবার থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। লম্বা ছুটি শেষে সোমবার সকাল থেকে পণ্য লোড-আনলোডে ব্যস্ত সময় পার করছেন বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।
বন্দরে প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক, কর্মব্যস্ত হয়ে উঠেছে স্থলবন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দর দিয়ে বেশিরভাগ কাঁচাপণ্য আমদানি হয় ভারত থেকে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


