রাশিয়ার বিমান হামলায় কাবু জঙ্গি সংগঠন আইএসের নয়া অস্ত্র কনডম বোমা। অভিনব এই কৌশলের মাধ্যমে মারণাস্ত্র তৈরি করা শুরু করেছে আ্ইএস জঙ্গিরা। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে আইএস।
তাতে দেখা যাচ্ছে, কীভাবে কনডম ব্যবহার করে বোমা তৈরি করছে জঙ্গিরা। সঙ্গে চলছে মৌলবাদী স্লোগান। এই বোমা আকাশে ছেড়ে দিলে তা প্রচণ্ড বিস্ফোরণের সৃষ্টি করছে। তবে সিরিয়ার ঠিক কোন শহরে এই বোমা হামলা করা হবে, তা সম্পর্কে কিছু বলা হয়নি ভিডিওতে।
ভিডিওতে রাশিয়াকে আইএস-এর হুমকি, বিমান হানা বন্ধ না করলে চরম মূল্যের জন্য যেন প্রস্তুত থাকে পুতিন সরকার।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


