নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তারা ট্যাংকটিতে নামার পর বিষাক্ত গ্যাসে শ্বাসরোধে মারা যান।
এলাকাবাসী জানায়, আজ সকালে তিনজন শ্রমিক চরকাটরায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে এসে ভেতরে নামেন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে ট্যাংকের ভেতর ঢুকলে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।


