যুদ্ধাপরাধের রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সোমবার সকালে গোয়েন্দা তথ্য পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহীদুর রহমান জানান, নাশকতা সৃষ্টিকারীরা দেশের যে কোনো বিমান বন্দর, রেল স্টেশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা হামলা চালাতে পারে এমন তথ্য পেয়েছে গোয়েন্দা সংস্থা। এ অবস্থায় দেশের সবগুলো পুলিশ ইউনিটকে সতর্ক করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের পাশাপাশি সব জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


