রাশিয়ার যুদ্ধজাহাজ ও সাবমেরিন নিয়ে ভীত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা রুশ সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলো সমুদ্রের নিচে ইন্টারনেট কেবল কেটে দিতে পারে। এতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ, তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে মহাবিপর্যয় দেখা দেয়ার আশঙ্কার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে রোববার এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন গোয়েন্দারা উত্তর সাগর, উত্তর-পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের উপকূলে রুশ সাবমেরিনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেছে।


