বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রীতির জীবনে মিলার!

প্রিতি-মিলারকিছুদিন আগেই বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বলেছিলেন, তাঁর জীবনে কেউ রয়েছে। কিন্তু তাঁর পরিচয় সম্পর্কে খোলাসা করেননি তিনি। এবার ডিনার ডেটের পর জল্পনা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠেছে, সেই ব্যক্তি কি দক্ষিণ আফ্রিকার হার্ড-হিটার ব্যাটসম্যান ডেভিড মিলার?

এবিপি আনন্দ তাদের প্রতিবেদনে জানায়, মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার মিলারের সঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে প্রীতিকে।

উল্লেখ্য, মিলার আইপিএলের ফ্রাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবের মালকিন প্রীতি জিনতার দলের খেলোয়াড়।

আরও পড়ুন