বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বোমাসহ মসজিদের ছাত্রাবাস থেকে ৮ শিবিরকর্মী আটক

shibiratokকুষ্টিয়া শহরের মিলাপাড়া একটি জামে মসজিদের দ্বিতীয় তলায় ছাত্রাবাস থেকে ১০টি হাতবোমা, সরকারবিরোধী লিফলেট ও জিহাদী বইসহ আট শিবির কর্মীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দুপুরে তাদের আটক করা হয়।

এরা হলেন- টাঙ্গাইলের আদি টাঙ্গাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে খালেদ হোসেন (২১), কুষ্টিয়ার জোতপাড়া এলাকার আলামত শেখের ছেলে সাগর (১৭), ইবি থানার মৃত্তিকাপাড়া এলাকার আ. সাত্তারের ছেলে মেহেদী হাসান (১৯), কুমারখালী উপজেলার মোহননগরের আক্কাস আলীর ছেলে মহসিন (২০), খোকসা উপজেলার বাশিলিয়া এলাকার আবু তৈয়বের ছেলে মেহেদী হাসান (২০), কুমারখালী উপজেলার বাঁধবাজার কাঞ্চনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে ফইজুল্লাহ, কুমারখালী উপজেলার লালাদাড়ি এলাকার আক্কাস আলীর ছেলে আজিম উদ্দিন (২০), একই উপজেলার নুরপুর এলাকার মিজানুর রহমানের ছেলে রাইসুল ইসলাম (২০)।

আটকের বিষটি নিশ্চিত করে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, শহরের মিলপাড়া মসজিদের ছাত্রাবাসে কুষ্টিয়া শহরে নাশকতার লক্ষ্যে শিবির কর্মীরা দুপুরে গোপন বৈঠক করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি কক্ষে খাটের নিচ থেকে ১০টি হাতবোমা ও সরকারবিরোধী লিফলেট এবং জিহাদী বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা করা হবে।

আরও পড়ুন