শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

‘নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার কোনো বিকল্প নেই’

shirinটেকসই উন্নয়নে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বলেছেন, জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘গ্লোবাল জেন্ডার মিটিং’ এক শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী উল্লেখ করে স্পিকার বলেন, ‘নারীর উন্নয়ন নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়নও সম্ভব নয়। তাই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

শিরীন বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। নারীর ক্ষমতায়নকে নিশ্চিতকরণে নারীদের অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরো সম্পৃক্ত করতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরো বেশি অংশগ্রহণের লক্ষ্যে তাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ জেন্ডার সমতা, প্রসবকালিন মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ দারিদ্র দূরীকরনের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ইতোমধ্যে অর্জন করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলেও নারীদের সামগ্রিক উন্নয়ন ঘটাতে হবে।

তৈরি পোষাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত উল্লেখ করে তিনি বলেন, এ খাতে কর্মরতদের অধিকাংশই নারী। তিনি অর্থনৈতিক উন্নয়ন আরো গতিশীল ও টেকসই করতে তৈরি পোষাক শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠানে কর্মজীবী নারীদের জন্য আবাসন ব্যবস্থা, ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন