বুধবার ৪ নভেম্বর ২০২৬

লা লিগায় অ্যাথলেটিকের সহজ জয়

52bi39qajMq9স্প্যানিশ লা লিগায় আদুরিজের জোড়া গোলে স্পোর্টিং গিজনের বিপক্ষে জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও। সোমবার নিজেদের ঘরে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও।

খেলার ২৯ মিনিটে মার্কেলের গোলে এগিয়ে যায় বিলবাও। ৪২ মিনিটে আদুরিজের গোলে ব্যবধান বাড়ায় বিলবাও। ২-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আবারো গোলের দেখা পান আদুরিজ। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে অ্যাথলেটিক বিলবাও।

আরও পড়ুন