বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন স্থগিত

tangail uponirbachon shtস্থগিত হয়ে গেছে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন। একইসঙ্গে এই উপনির্বাচনে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের করা আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

আগামী ২ নভেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার বিকালে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে নির্বাচন কমিশন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কাদের সিদ্দিকীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আরও পড়ুন