ভালোবাসার অমর সৃষ্টি সম্রাট শাহজাহানের তাজমহল দেখে মুগ্ধ হলেন ফেসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। তার এই মুগ্ধতার কথা জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে জাকারবার্গ লেখেন, তার সব সময় ইচ্ছা ছিল ভালোবাসার এই নিদর্শনটি ঘুরে দেখার। তাজমহল ঘুরে দেখে যতোটা সৌন্দর্যমণ্ডিত ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশী সৌন্দর্যের নিদর্শন এই তাজমহল। এটা মানুষের দ্বারা তৈরি সত্যিই অবিশ্বাস্য!এবং কতোটুকু ভালবাসা থাকলে তাজমহলের মতো স্থাপনা গড়ে তুলতে কেউ অনুপ্রাণিত হতে পারে।
বুধবার ভারতের রাজধানী দিল্লিতে টাউনহল প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হবেন জাকারবার্গ।


