বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোবাইলে প্রেমের নামে প্রতারণার ফাঁদ: ৪ তরুণী ও গৃহবধূ আটক

Mobile-Premমোবাইলে এলো মিসড কল। আপনার নাম্বার কোনো না কোনোভাবে পেয়েই আসবে মিসড কল। বা কখনও পূর্ণাঙ্গ কল। অপর প্রান্তের নারীকণ্ঠ চাইবে অন্য কাউকে। আপনি বলবেন রং নাম্বার। যাদের আগ্রহ নেই। তারা বাঁচলেন। কেউ যদি আগ্রহ নিয়ে আবার ফোন করেন বা কথা চালিয়ে যান। তবেই বিপদ। কারণ, দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে এই ধরনের মোবাইলে প্রেমের ফাঁদ চক্র।

মোবাইল ফোনে প্রেমের ফাঁদ পেতে প্রতারণাকারী চক্রের সদস্য সন্দেহে চাঁপাইনবাবগঞ্জে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে শহরের উদয়ন মোড়, রেলবস্তিসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

আটককৃতরা হলেন, শহরের প্রান্তিকপাড়ার সানাউল হকের ছেলে মিলন (২৭), চুনারীপাড়ার মতির স্ত্রী সীমা বেগম (৩৫), মসিজদপাড়ার আরাবিনের স্ত্রী বিথী (২১), রেলবাগান বস্তির মজির স্ত্রী মিতু (২৮) ও জাকিরের স্ত্রী বিথী (২২) ।

ওসি জানান, এরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। পরে ফাঁদে ফেলে কিংবা বাসায় নিয়ে গিয়ে আপত্তিকর ছবি তুলে রাখে। এরপর সেসব ছবি প্রকাশের হুমকির দিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করে।

তিনি জানান, এ বিষয়ে সম্প্রতি থানায় অভিযোগ করা হলে তাদের ধরতে অভিযান চালানো হয়। এ চক্রের বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন