বুধবার ৪ নভেম্বর ২০২৬

২০১৬ এশিয়া কাপ ঢাকায়

3FCecSHQlH4Rএশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬ র আয়োজক হয়েছে বাংলাদেশ। এশিয়াকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ছাড়াও এশিয়ার দুটো সহযোগী দেশ খেলবে এই টুর্নামেন্টে।

২০১১ বিশ্বকাপের পর তিনটি বড় আসরের আয়োজন করেছিল বাংলাদেশ। ২০১২ এশিয়া কাপ। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হয়েছে রীতিমতো ক্রিকেট উৎ​সব। এশিয়া কাপ শেষ হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সফল আয়োজনের পাশাপাশি এ দেশের মানুষদের ক্রিকেটের প্রতি ভালোবাসাও প্রশংসিত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন