বুধবার ৪ নভেম্বর ২০২৬

তাজমহল দেখে মুগ্ধ ফেসবুকের সিইও

Kতাজমহল দেখে মুগ্ধ ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গ। মঙ্গলবার বিকেলে ফেসবুকে এমনটাই জানালেন তিনি। একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য ভারতে এসেছেন জুকেরবার্গ। সেই সফরেই তাজমহল দর্শন করে সেই ছবি ফেসবুকে আপলোড করেছেন তিনি।

সঙ্গে লিখেছেন, ‘‘তাজমহল দেখার ইচ্ছে ছিল। যতটা ভেবেছিলাম তার থেকেও সুন্দর এটা। মানুষ যে ভালবাসার টানে এমন সুন্দর সৃষ্টি করতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যায় না।’’ এই পোস্টটি করার সাত মিনিটের মধ্যে কয়েক হাজার লাইক ও কমেন্ট উপচে পড়ে।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন