বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি হত্যা-হোসেনী দালানে বোমা হামলায় আইএস জড়িত, আবারও দাবি

site-press-36179দুই বিদেশি হত্যা ও হোসেনী দালানে বোমা হামলার সাথে আইএস জড়িত বলে আবারও দাবি করেছে জঙ্গি হামলা পর্যবেক্ষণকারী অনলাইন সংগঠন সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করায় মঙ্গলবার মধ্যরাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো চিঠিতে আবারো এই দাবি করা হয়। তাদের দাবি, তথ্য প্রমাণ যাচাই বাছাই করেই বিদেশি নাগরিক হত্যা ও হোসেনি দালানে হামলার বিষয়ে বিবৃতি প্রকাশ করেছে তারা।

আইএস পরপর তিনটি হামলা চালিয়েছে বলে আবারও দাবি করে ওয়েব সাইটটি। এছাড়াও আইএসের ওই হামলা অস্বীকারের মাধ্যমে সাইটটির বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য করা হয়।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন