বুধবার ৪ নভেম্বর ২০২৬

পৌনে ৫ লাখে ঢাবির প্রশ্নপত্র দেয়ার চুক্তি, ছাত্রসহ আটক ২

du1444826653প্রায় পৌনে পাঁচ লাখ টাকার বিনিময়ে এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার চুক্তি করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বুধবার দুপুরে জগন্নাথ হল থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী।

আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী জয়দেব নাথ দত্ত এবং তার বন্ধু পার্থ প্রদীপ।

ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “শুক্রবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা সামনে রেখে জালিয়াত চক্র তৎপরতা শুরু করেছে বলে আমরা গোপন সূত্রে জানতে পারি। তারই প্রেক্ষিতে জগন্নাথ হল থেকে ওই দুজনকে আটক করা হয়।”
তাদের বিরুদ্ধে এক ভর্তিচ্ছুর সঙ্গে ৪ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেয়ার চুক্তি করার অভিযোগ রয়েছে। আটকদের শাহবাগ থানায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন