পাবনায় খ্রিষ্টীয় ধর্ম যাজক লুক সরকার হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি জেএমবির আঞ্চলিক কমান্ডার রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে জেলার টাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হত্যা চেষ্টা মামলার অন্য আসামিদের দেয়া তথ্য অনুযায়ী পাবনা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশ বেশ কিছুদিন ধরেই রাকিবকে গ্রেপ্তারের চেষ্টা করছিলো। এরই ধারাবাহিকতায় সকালে সদর উপজেলার টেবুনিয়া এলাকায় অভিযান চালায় তারা। এসময় সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে এই মামলায় আগে জেএমবির আরো ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৫ অক্টোবর ৩ যুবক ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে তার নিজ বাসায় গলা কেটে হত্যার চেষ্টা করে।


