বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী পাইলট হলেন ক্যাপ্টেন নাজিয়া নুসরাত ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার। ঢাকা সেনানিবাসে আর্মি অ্যাভিয়েশন গ্রুপে একক উড্ডয়নের মাধ্যমে প্রশিক্ষণ সমাপনীর মধ্য দিয়ে তারা এ সম্মান অর্জন করেন।
অসীম আকাশকে নিজ হাতের মুঠোয় পুরে নেন একজন পাইলট। তবে এভাবে পাখির মতো ভেসে চলে আকাশে প্রথম কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই নারী পাইলট।
ক্যাপ্টেন নাজিয়া ও ক্যাপ্টেন শাহরিনা। ২০১৪ সালের ১৬ নভেম্বর আর্মি অ্যাভিয়েশন বেসিক কোর্স-৯ এ প্রথম নারী হিসেবে যোগদান করেন। উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে এ বছরের ১৮জুন প্রথম একক মিশন সম্পন্ন করেন তারা। বুধবার উড্ডয়নের মাধ্যমে আনুষ্ঠানিক প্রশিক্ষণ সমাপনী হয় তাদের।
পুরুষের পাশাপাশি নারী বৈমানিক তৈরি করতে পারায় গর্বিত প্রশিক্ষক।
আর্মি অ্যাভিয়েশন করে প্রথম দুই নারী পাইলটের যোগদান দেশের সকল নারীর অনুপ্রেরণা যোগাবে।


