রাজধানীতে ২টি ডায়াগনস্টিক সেন্টার ও ২টি ব্লাড ব্যাংকে অভিযান চালিয়ে ১১লাখ টাকা জরিমানা ও দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। বুধবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় র্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন তারা। এসময়, ডা. এজি খান ডায়াগনস্টিক সেন্টারের মালিক এজি খান একজন হোমিওপ্যাথি ডাক্তার হয়ে ডায়াগনস্টিক সেন্টার খুলে জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করায় তাকে দেড় বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া, হলি ক্রিসেন্ট ব্লাড ব্যাংক নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে এক বছরের কারাদণ্ড ও ব্লাড ব্যাংকটি সিলগালা করে দেয়া হয়। পাশাপাশি জেনারেল মেডিকেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায়, অনুমোদনহীন ব্লাড ব্যাংক পরিচালনা করার অভিযোগে তাদের কাছ থেকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রম্যমাণ আদালত।


