বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বাসর ঘরে প্রবাসী যুবকের ঝুলন্ত দেহ

Bashorবাসর রাতে জেলার সদর উপজেলার ঋষি নওগাঁ গ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নাম আব্দুর রহিম (২৮)। তিনি ওই গ্রামের মৃত শামছুল হকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বুধবার রাতে সৌদি প্রবাসী আব্দুর রহিমের সঙ্গে খোলাবাড়িয়া গ্রামের মজিবর রহমানের মেয়ে মরিয়ম খাতুনের (১৩) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর বধূকে বাসর ঘরে পাঠানো হয়।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে বাসর ঘরের পাশের একটি আম গাছের ডালে আব্দুর রহিমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কনে মরিয়ম ও তার ভাই এবং ভাবীকে থানায় আনা হয়েছে।

আরও পড়ুন