বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাসে বোমা হামলার মামলায় মাহমুদুর রহমানের বিচার শুরু

মাহমুদুর রহমানেরবাসে আগুন দেওয়ার মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হলো।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।

অভিযুক্ত অপর আসামিরা হলেন আবদুর রহিম, রিপন কুমার কুণ্ডু, আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, লুৎ​ফর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান বাবু ও জাহাঙ্গীর খাঁ। এঁরা বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।

অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির না থাকায় চার (আনোয়ারুজ্জামান, মেহেদী হাসান, জাহাঙ্গীর খাঁ, আমিনুল ইসলাম) আসা​মির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন আদালত। আদালতে উপস্থিত ছিলেন লুৎ​ফর রহমান ও শাহজাহান বাবু। আবদুর রহিম ও রিপন কুমার কুণ্ড আগে থেকে পলাতক ​ছিলেন। তবে আজ কারাগার থেকে হাজির করা হয় মাহমুদুর রহমানকে।

আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার ফার্ম​ভিউ সুপার মার্কেটের সামনে রাস্তার ওপর একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ আনা হয় । এ ঘটনায় ৬ নম্বর বাসের চালক বাদী হয়ে মামলা করেন। ২০১৪ সালের ২৪ এপ্রিল আদালতে এই নয় আসামির বিরু​দ্ধে অভিযোগপত্র দাখিল করে তেজগাঁও থানা-পুলিশ। মাহমুদুর রহমান ২০১৩ সালের ১১এপ্রিল থেকে কারাগারে রয়েছেন।

এদিকে আজ মাহমুদুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হলেও আদালত তা নাকচ করেছেন। অব্যাহতির আবেদনে বলা হয়, এ মামলার এজাহারে আসামির নাম ছিল না। তিনি ঘটনার কিছুই জানেন না। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাঁর নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ।

আরও পড়ুন