বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘বড় ভাইর বড় ভাইদেরও ধরুন’

hasan mahmmudবিদেশি হত্যাকারীদের বড় ভাইদের যে বড় ভাইরা মদদ দিচ্ছেন তাদের ধরতে হবে। তাহলেই এ ধরণের গুপ্তহত্যা বন্ধ হবে। বক্তব্যটি দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘দেশ ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাছান বলেন, বিদেশি হত্যার সঙ্গে জড়িত বড় ভাইদের ধরার দাবি জানাচ্ছি। যারা এই বড় ভাইদের নির্দেশ দিয়েছে, তাদেরও ধরতে হবে। গত মাসে গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা খুন জড়িত থাকার অভিযোগ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ বলেছে, এক ‘বড় ভাই’য়ের নির্দেশে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বিএনপির ‘জঙ্গি সংশ্লিষ্টতার’ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী বলেন, “বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বহু শরিক দলের নেতারা আফগানিস্তানে ট্রেনিং প্রাপ্ত। তাদের স্লোগান হল- ‘আমরা সবাই তালেবান’, ‘বাংলা হবে আফগান’।”

আরও পড়ুন