তিন দফায় ২৫ দিনের রিমান্ড শেষে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার গ্রেপ্তার আসামি হুমায়ুন কবির হীরাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে হীরাকে আদালতে তোলার পর তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
গত ৩ অক্টোবর সকালে কুনিও হোশি খুন হওয়ার পর ওইদিন বিকেলেই পুলিশ কুনিও’র ব্যবসায়িক অংশীদার হীরা এবং বিএনপি নেতা রাশেদুন্নবী বিপ্লবসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
৬ অক্টোবর কুনিও হত্যা মামলায় বিপ্লব ও হীরাকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে হীরাকে আরো ২ দফায় রিমান্ডে নেয় পুলিশ।


