হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, বিদেশি হত্যা ও হোসেনি দালানে বোমা হামলার মতো ঘটনার পর দেশের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, বিদেশি কোনো অপরাধী যাতে দেশে প্রবেশ করতে না পারে তাই হিলি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে যাত্রীদের পাসপোর্টের যাবতীয় তথ্য যাচাই বাছাই শেষে তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
এছাড়া দেশের কোন অপরাধী কিংবা সন্দেহভাজন ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।


