শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

শরীয়তপুরের সোলায়মান ও ইদ্রিসের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত

mulla-idrisএকাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শরিয়তপুরের সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সানাউল হক।

হক জানান, সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক নির্যাতনের চারটি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে সোলায়মান কারাগারে আছেন। আর ইদ্রিস আলী পলাতক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তদন্ত কর্মকর্তা জানান, ওলামা লীগ সভাপতি ইলিয়াছ বিন হেলালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে কেউ অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুন