স্বামী ও ক্লিনিক মালিকের যোগসাজশে গর্ভবতী এক মা কে না জানিয়ে আগাম গর্ভপাতের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এক ক্লিনিক মালিককে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই নারীর পরিবারের স্বজনরা জানিয়েছেন, ৫ মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে কৌশলে রাজধানীর মগবাজারের মুক্তি ম্যাটার্নিটি ক্লিনিকে নিয়ে আসেন তার স্বামী বাঁধন। এক পর্যায়ে তার গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন ডাক্তাররা। পরে ওই নারী তার মা’কে ফোন করে ওই ক্লিনিকে আসতে বলেন।
ঘটনা বুঝতে পেরে স্বামী বাঁধন সটকে পড়লেও পুলিশ গিয়ে হাসপাতালের পরিচালক মোশাররফকে আটক করে। পরে অসুস্থ ওই নারীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে মুক্তি ম্যাটার্নিটি ক্লিনিকটি বন্ধ রয়েছে।
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


