দেশে মেয়ে কম পড়েছে ? বিয়ের জন্য উপযুক্ত পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না? চিন্তা কী? এক মেয়ের সঙ্গে অনেক ছেলের বিয়ে দিয়ে দিলেই হল! বা এক পরিবারের যত ভাই আছে, তাঁরা সবাই একজন মেয়েকে বিয়ে করলেই পারে! ব্যাস, প্রবলেম সলভড্! শুনতে অদ্ভুত লাগছে? হ্যাঁ, এমন নিদানই দিয়েছেন এক প্রফেসর। তবে, এদেশের নয়। চিনের।
চেচিয়াং ইউনিভার্সিটির অর্থশাস্ত্রের অধ্যাপক জুয়োসি দেশে মেয়ের ‘আকাল’ ঘোচাতে এভাবেই ‘দ্রৌপদী’ হওয়ার নিদান দিয়েছেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু, নিজের যুক্তিতে অনড় প্রফেসর মশাই। তাঁর যুক্তি, চিনের বহু গ্রামে এখন এই ব্যবস্থা চলছে। আর তাতে বেশ খুশিই আছেন তাঁরা। তাই সারা দেশে এখন এটা আইনসিদ্ধ করলেই হল।
তিনি এও জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে চিনে অবিবাহিত পুরুষের সংখ্যা পৌঁছবে তিন থেকে চার কোটিতে। যাঁদের রোজগার ভালো, তাঁরা বিয়ের জন্য পাত্রী পেয়ে যাবেন। কিন্তু, বাকিদের কী হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ওই অধ্যাপক।
চিনে কি এবার এক মেয়ের পাঁচ স্বামী?
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


