আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আজ দেশে ফিরছেন। দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে তার ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়। ফেরার পথে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি করবেন সৈয়দ আশরাফ। তবে এখানে কোনো কর্মসূচি রাখেননি তিনি।
২০ সেপ্টেম্বর লন্ডনে অবস্থানরত স্ত্রী-সন্তানের সঙ্গে ছুটি কাটাতে যান সৈয়দ আশরাফুল ইসলাম। স্ত্রী সন্তান লন্ডনে থাকায় আশরাফ নিয়মিতই আসা-যাওয়া করেন।


