বুধবার ৪ নভেম্বর ২০২৬

এমপিওভুক্তির দাবিতে চলছে আমরণ অনশন

এমপিও ভুক্তির দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন করছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। অনশনে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। বার বার আশ্বাস দেয়ার পরও এমপিওভুক্তির দাবি মেনে না নেয়ায় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

সারাদেশে প্রায় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক লাখ শিক্ষক এখন মানবেতর জীবন যাপন করছেন তাদের প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায়। শিক্ষকদের অভিযোগ, বার বার আশ্বাস দেয়া হলেও তাদের দাবি পূরণ হয়নি।

২০১৩ সালে আন্দোলনের পর দ্বিতীয় দফায় গত ২৮ অক্টোবর থেকে শিক্ষকরা আন্দোলন শুরু করলেও সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির বিষয়ে কোন সমাধান না পাওয়ায় গত শুক্রবার থেকে শতাধিক শিক্ষক টানা অনশন শুরু করেন। এমপিও ভুক্তির জন্য এসব শিক্ষকরা প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন।

২০১০ সালে ১৬২৪টি নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির পর পর্যায়ক্রমে স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্তির আশ্বাস দেয়া হয়েছিল।

আরও পড়ুন