বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিলেটে বিপুল ককটেল-অস্ত্রসহ ২ জামায়াতকর্মী আটক

sylhet-2 arst১০১টি ককটেল ও ২টি পাইপগানসহ সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দুই জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং সিলেটে অবস্থানরত বিদেশিদের মাঝে আতঙ্ক ছাড়াতে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র জড়ো করছিলো বলে ধারণা পুলিশের।

শনিবার বেলা ১২টায় সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ভোরে আশিঘর গ্রামে সন্ত্রাসী ইমরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে ইমরুল পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে ৭টি ককটেল উদ্ধার করা হয়। এরপর হাটুভাঙ্গায় তার সহযোগী মোজাম্মেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

মোজাম্মেলকে আটক করা হলে, তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির ভেতর থেকে ৯৪টি ককটেল এবং দুটি পাইপ গান উদ্ধার করা হয়। এসময় রুমন নামে আরো একজনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় বেশ কিছু জঙ্গি প্রচারণার বই।

আরও পড়ুন