বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্নায়ুযুদ্ধের কারণে শমসের মবিনের পদত্যাগ: আশরাফ

ashraf-syবিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে অনেক শীর্ষ নেতার। এসব কারণেই পদত্যাগ করেছেন শমসের মবিন চৌধুরী। আরও অনেকেই পদত্যাগ করতে পারেন। বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের দলীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনায় এ কথা বলেন আশরাফ।

সকালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন মন্ত্রী। এ সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

আরও পড়ুন