আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়েছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের। ২২ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। ডাবল লেগ পদ্ধতিতে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় প্রথম লেগ এবং এরপর দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আর, সেমিফাইনাল নয় কোয়ালিফাইং পদ্ধতিতে শীর্ষ চার দলের মধ্য থেকে সেরা দুই দল নিশ্চিত করবে ফাইনাল। এবারের বিপিএলে টাইটেল স্পন্সর হিসেবে থাকবে বিআরবি কেবলস।
মারমার-কাটকাট ব্যাটিং আর আটোঁসাটো বোলিংয়ের এ যেন এক জমজমাট লড়াই। যে লড়াইটা দেখার অপেক্ষার প্রহর গুনছেন এদেশের ক্রিকেট প্রেমীরা। এবারের আসরের লটারি এবং দলগঠন সবই চূড়ান্ত। আগে থেকেই ভেন্যু হিসেবে ঠিক হয়ে আছে ঢাকা ও চট্টগ্রাম। যেটুকু বাকি ছিলো তাও যেন সেড়ে ফেলা হলো। উন্মোচন করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে’র লোগো।
এবারের আসরে অংশ নেয়া ৬টি দল প্রথম রাউন্ডে খেলবে ডাবল লেগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রতিটি দলই দু’বার করে পরস্পরের মুখোমুখি হবে। ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত প্রথম লেগ অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর, দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস।
আর সেই সাথে তিনি আরও জানান, প্রথম রাউন্ড শেষে এবারের আসরের সেরা ৪টি দল অংশ নেবে কোয়ালিফাইং পর্বে। ১ম কোয়ালিফাইয়ার হিসেবে ফাইনালে অংশ নেবে গ্রুপ পর্বের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের মাঝে বিজয়ী দল। যদিও, আর এ ম্যাচে হেরে যাওয়া দল তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দু’টির ম্যাচের মধ্যে বিজয়ীর সাথে খেলবে দ্বিতীয় কোয়লিফাইয়ার। আর, সেখান থেকেই একটি দল নিশ্চিত করবে স্বপ্নের ফাইনাল। সব কিছু শেষে ক্রিকেট পিপাসুদের এবারের অপেক্ষাটা আবারো ক্রিকেটীয় উন্মাদনায় মেতে ওঠার।


