শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

দীপন হত্যায় আইনমন্ত্রীর দুঃখ প্রকাশ

ANISU-01-1425546081জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এ হত্যা রহস্য উদঘাটনে সময় লাগবে।

রোববার সকালে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনের পর সাংবাদিকদের আইনমন্ত্রী এ কথা বলেন।

এ সময় দীপনের বাবার ক্ষোভ প্রকাশকে যৌক্তিক উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে আবেগ ও বাস্তবতার সম্পর্ক আছে।

উল্লেখ্য, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন