ঢাকার লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনী কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলকে হত্যা চেষ্টায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় তিন আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মোহাম্মদপুর থানায় সোমবার বিকালে মামলাটি করেছেন টুটুলের পক্ষে এক স্বজন।
এই তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার।
শনিবার বেলা আড়াইটার দিকে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। এতে প্রকাশক টুটুল, লেখক রণদীপম বসু ও ব্লগার তারেক রহিম আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।


