গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতালের কারণে মঙ্গলবারের জেএসজি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর দুইটায় শুরু হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য’ কারণে এসব পরীক্ষা পেছানো হয়েছে। মঙ্গলবারের জেএসসির ইংরেজি প্রথমপত্র এবং জেডিসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে।
উল্লেখ্য, জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।


