বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধূমপান ছেড়ে দিলেন নায়ক শাকিব খান

sakibঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান চিত্রনায়ক শাকিব খান ধূমপান ছেড়ে দিয়েছেন। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন অনেকেই। শাকিবের ভক্তরা মনে করছেন শাকিবের ধূমপান ছেড়ে দেয়া অনেককেই ধূমপান ছাড়ার ক্ষেত্রে উৎসাহ যোগাবে।

সম্প্রতি শাকিব খানের ধূমপান ছেড়ে দেয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুলীন মাহমুদ নামের একজন লিখেছেন, ‘ধূমপান কখনোই ভালো নয়। টাকা খরচ করে নিজেরই ক্ষতি করা হয়। শাকিব খানের মতো একজন সেলিব্রেটি যখন ধূমপান ছেড়ে দিয়েছেন এটা নিশ্চয় অন্যরাও ফলো করবেন।’

এদিকে ধূমপান ছাড়ার বিষয়ে শাকিব খান বলেন, ‘নিজের স্বাস্থের দিক বিবেচনা করেই ধূমপান ছেড়েছি। আমি এখন আর ধূমপান করছি না। সবাইকে বলবো ধূমপান ছেড়ে দিতে। ধূমপানের কোন ভালো ফলাফল নেই।’

শাকিব খানের ধূমপান ছেড়ে দেয়ার বিষয়টি প্রকাশ্যে আসে ‘রাজনীতি’ সিনেমার শুটিং সেটে। এফডিসি’র ২ নম্বর ফ্লোরে নির্মাতা আমজাদ হোসেনের সঙ্গে কথা বলছিলেন শাকিব। এ সময় আমজাদ হোসেন পকেট থেকে সিগারেট বের করে নিজে নেওয়ার পর আরেকটা এগিয়ে দেন শাকিবের দিকে। শাকিব বলেন, ‘আমি ধূমপান ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুন