বুধবার ৪ নভেম্বর ২০২৬

টাঙ্গাইল উপনির্বাচন ৩ মাসের জন্য স্থগিত

Tangail_4_577515737কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা নিয়ে দেয়া রুল আগামী ৩১ জানুয়ারির মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এই সময় পর্যন্ত স্থগিত থাকবে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের সব কার্যক্রম।

এ বিষয়ে হাই কোর্টের দেয়া আদেশ স্থগিতের জন্য নির্বাচন কমিশনের করা আবেদনের নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে গত ২১ অক্টোবর রুল দিয়েছিল হাই কোর্ট। সেই রুলের নিষ্পত্তির জন্যই আপিল বিভাগ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় ঠিক করে দিয়েছেন, ওই সময় পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে বলে কাদের সিদ্দিকীর আইনজীবী এ জে মোহাম্মদ আলী জানান।

আলী জানান, “বিচাপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে এই রুল শুনানি হবে। ”

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন মো. ইয়াসিন খান।

আরও পড়ুন