দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে দেশের জনগণকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে অনলাইনভিত্তিক ‘রিপোর্ট করাপশন’ নামে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এর মাধ্যমে বাংলাদেশের জনগণ প্রাথমিক পর্যায়ে টিআইবির কর্ম-পরিধির পাঁচটি ক্ষেত্র- স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সংঘটিত ঘুষের ঘটনা ও অভিজ্ঞতা স্বপ্রণোদিত ও সরাসরিভাবে জানানোর সুযোগ পাবেন।
টিআইবির পক্ষ থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
ঘুষের ঘটনা ও অভিজ্ঞতা জানানোর পদ্ধতি, নমুনা এবং এ সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.ti-bangladesh.org/rc এই ঠিকানায়।


