প্রতিদিন খবরের কাগজ খুললেই হত্যা, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি ছাড়া কোনো সুসংবাদ পাওয়া যায় না। দেশে চরম দুঃশাসন চলছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। এসব মন্তব্য প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের।
নিজ শাসনামলের ফিরিস্তি তুলে ধরে সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘প্রেসিডেন্ট পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ও বিএনপিকে হারিয়ে তিনিই বিজয়ী হবেন।’
জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদের ও সুনীল শুভ রায় বক্তব্য রাখেন।
সম্মেলনে মজিবুর রহমান সেন্টুকে জেলা জাপার সভাপতি ও আলাউদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১০দিনের মধ্যে জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়ার কথা জানান।


